চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা।
চল অমর সমরে, চল্ ভাঙি কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা।।
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা
ওরে চল।
জোয়ার আনি মরা নদীতে
পাহাড় টলায়ে মাতোয়ারা।।
ডাকে তোরে মায়ার ঘোরে জননী তোর,
‘ওরে ফিরে আয় ফিরে ঘরে!’
তারে ভোল ওরে ভোল
তোরা যে ঘর-ছাড়া।।
তাজা প্রাণের মঞ্জরী ফুটায়ে পথে
তোরা চল,
রহে কে ভুলি ছেঁড়া পুথিতে
তাদের পরানে দে রে সাড়া।।
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু।
আঁধার ঘরে কে আছে পড়ে
তাদের দুয়ারে দে রে নাড়া।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন