কাজী নজরুল ইসলাম

কবিতা - দাও আজান

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

আঁধার মনের মিনারে মোর
হে মুয়াজ্জিন, দাও আজান।
গাফেলতির ঘুম ভেঙে দাও
হউক নিশি অবসান।।

আল্লাহ নামের যে তকবীরে
ঝর্ণা বহে পাষাণ চিরে’,
শুনি’ সে তকবীরের ধ্বনি২
জাগুক আমার পাষাণ-প্রাণ।।

জামাত ভারী জমবে এবার
এই দুনিয়ার ঈদগাহে
মেহদী হবেন ইমাম সেথায়
রাহ্ দেখাবেন গুমরাহে

আমি যেন সেই জামাতে
সামিল হতে পারি প্রাতে;
ডাকে আমায় শহীদ হতে
সেথায় যত নওজোয়ান।।

পরে পড়বো
২৩৭
মন্তব্য করতে ক্লিক করুন