দেখে যারে দুলা সাজে
সেজেছেন মোদের নবি।
বর্ণিতে সে রূপ মধুর
হার মানে নিখিল-কবি।।
আওলিয়া আর আম্বিয়া সব
পিছে চলে বরাতি,
আসমানে যায় মশাল জ্বেলে
গ্রহ তারা চাঁদ রবি।।
হুর পরী সব গায় নাচে আজ,
দেয় ‘মোবারক-বাদ’ আলম,
আরশ কুর্শি ঝুঁকে পড়ে
দেখতে সে মোহন ছবি।।
আজ আরশের বাসর-ঘরে
হবে মোবারক রুয়ৎ,
বুকে খোদার ইশ্ক নিয়ে
নওশা ঐ আল-আরবি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন