তোমার আকাশে উঠেছিনু চাঁদ
ডুবিয়া যাই এখন।
দিনের আলোকে ভুলিও তোমার
রাতের দুঃস্বপন।।
তুমি সুখে থাক, আমি চলে যাই,
তোমারে চাহিয়া ব্যথা যেন পাই,
জনমে জনমে এই শুধু চাই
না-ই যদি পাই মন।।
ভয় নাই প্রিয়, রেখে গেনু শুধু
চোখের জলের লেখা,
জলের লিখন শুকাবে প্রভাতে,
আমি চলে যাব একা।।
ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথা-হতা,
পায়ের তলার দৈত্যের কথা
ভুলিতে কতক্ষণ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন