দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে
মসজিদেরই মিনারে।
এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে
প্রাণের কিনারে।।
মনে জাগে, হাজার বছর আগে
ডাকিত বেলাল এমনি অনুরাগে,
তাঁর খোশ এলাহান, মাতাইত প্রাণ
গলাইত পাষাণ ভাসাইত মদিনারে
প্রেমে ভাসাইত মদিনারে।।
তোরা ভোল গৃহ-কাজ, ওরে মুসলিম থাম
চল খোদার রাহে, শোন, ডাকিছে ইমাম।
মেখে দুনিয়ারই খাক বৃথা রহিলি না-পাক,
চল মসজিদে তুই শোন মোয়াজ্জিনের ডাক,
তোর জনম যাবে বিফলে যে ভাই
এই ইবাদতে বিনা রে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন