এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
গাইতে এলে গান।
বসন্ত গত মোর আজ পুস্প-বিহীন
লতিকা-বিতান।।
এলে কি দলিতে আজ ধূলি-ঢাকা
ফুল-সমাধি মোর,
নাহি আর চৈতি হাওয়া, বহে আজি
বৈশাখী তুফান।।
সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথ চেয়ে,
সে-বাসর বাসি হল, কেঁদে নিশি হল অবসান।।
বাজে মোর তোরণ-দ্বারে
খেলা-শেষের বিদায়-বাঁশরি,
ফিরে যাও শেষ-অতিথি,
দাও যেতে দাও লয়ে অভিমান।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন