একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
ভ্রমর-কুন্তলা কিশোরী?
আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে
সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।।
একি নতুন ছবি, আঁখিতে দেখি ভুল,
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে ঝিলের জলে অরুণ গাগরি।।
ঝিলের নিথর জলে আবেশে ঢলঢল গলে পড়ে সে শত তরঙ্গে,
শারদ আকাশে দলে দলে আসে মেঘ-বলাকা খেলিতে সঙ্গে!
আলোক-মঞ্জরি প্রভাত-বেলা
বিকশি জলে কি গো করিছে খেলা?
আবেশে বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি