কাজী নজরুল ইসলাম

কবিতা - একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১৪ জুন ২০২৫ গান

একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে।
মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’।
সাজাব কেমন ক’রে।।
কেন দিলে বনমালী এইটুকু বন-ডালি,
সাজাতে কি না সাজাতে কুসুম হইল খালি।
ছড়ায়েছে ফুলদল অভিমানে ডালি ধ’রে।।

কেতকী ভাদর-বধূ ঘোমটা টানিয়া কোণে,
লুকায়েছে ফণি-ঘেরা গোপন কাঁটার বনে।
কামিনী ফুল মানা মানে না ছুঁতে পড়েছে ঝ’রে।

গন্ধ-মাতাল চাঁপা দুলিছে নেশার ঝোঁকে
নিলাজি টগর-বালা চাহিয়া ডাগর চোখে,
দেখিয়া ঝরার আগে বকুল গিয়াছে ম’রে।।

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন