এলে কে গো চির-সাথী অবেলাতে।
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে।।
রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুল-রেণু
নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু,
চাঁদের তিলক এলে আঁধার রাতে।।
ফুল ঝরার বেলা এলে কি শেষ অতিথি,
কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।
এলে কোন মরুভূমে পিয়াসী দয়িত মোর,
শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।
আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন