কাজী নজরুল ইসলাম

কবিতা - এস এস রস-লোক-বিহারী

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

এস এস রস-লোক-বিহারী
এস মধুকর-দল।
এস নভোচারী স্বপনকুমার
এস ধ্যান-নিরমল।।

এস হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুর-লোক-বাসী,
এস হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুরলোকবাসী,
এস হে স্রষ্টা এস অ-বিনাশী
এস জ্ঞান-প্রোজ্জ্বল।।

দিওয়ানা প্রেমিক এস মুসাফির,
ধূলি-ম্লান তবু উন্নত শির,
অমরা-অমৃতজয়ী এস বীর
আনন্দ-বিহ্বল।।

মাতাল মানব করি মাতামাতি
দশ হাতে যবে লুটে যশ-খ্যাতি,
তোমরা সৃজিলে নব দেশ জাতি
অগোচর অচপল।।

খেলো চির-ভোলা শত ব্যথা সয়ে,
সংহাত ওঠে সংগীত হয়ে,
শত বেদনার শতদল লয়ে
লীলা তব অবিরল।।

ভুলি অবহেলা অভাব বিষাদ
ধরণিতে আনো স্বর্গের স্বাদ,
লভি তোমাদের পুণ্য প্রসাদ
পেনু তীর্থের ফল।।

পরে পড়বো
১০৯
মন্তব্য করতে ক্লিক করুন