এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা।
সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
ফেন-শুভ্র ওড়না।।
পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী
এসো যৌবন-চঞ্চলা জল-হরিণী,
মরু-তৃষিতের প্রাণে ঢালো ধারা-জল
শ্যাম-মেঘ বরণা।।
এসো বুনো পথ বেয়ে সুমধুর গান গেয়ে
গভীর অরণ্যের মৌন-ব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে
নৃত্যপরা পায়ে ছন্দ আনো
আনন্দ আনো মৃত প্রাণ জাগানো।
অনাবিল হাসির ঝরা ফুল ছড়ায়ে
এসো মঞ্জু মনোহরণা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি