এস হৃদি-রাস-মন্দিরে এসো
হে রাস-বিহারী কালা।
মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে
অশ্রু-যুথির মালা।।
আমার কাঁদন-যমুনার নদী
ভারি-টানে শুধু বহে নিরবধি,
তারে বাঁশরির তানে বহাও উজানে
ভোলাও বিরহ-জ্বালা৷।
আমি ত্যাজিয়াছি কবে লাজ মান কুল
বহি কলঙ্ক এসেছি গোকুল,
ভুলিয়াছি ঘর শ্যাম নটবর
করো মোরে ব্রজ বালা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন