ফিরিয়া যদি সে আসে
আমার খোঁজে ঝরা গোলাবে
আনিয়া সমাধি পাশে
আমার বিদায় বাণী শোনাবে।।
বলিও তারে, এখানে এসে
ডাকে যেন মোর নাম ধরে সে
রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।।
তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন
তেমনি দারুণ তিয়াসা লয়ে
কাটিল আমার বিফল জীবন,
একটি ফোঁটা আঁখি জল
ঝরে যেন তার হাতের শরাবে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন