ফুলের জলসায় নীরব কেন কবি।
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি।।
যে বীণা তোমার কোলের কাছে,
বুক-ভরা সুর লয়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে-বাতাসে তার সুরের সুরভি।।
তোমার যে প্রিয়া
গেল বিদায় নিয়া
অভিমানে রাতে
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা
উদাস প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে,
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত-চাঁদের বাসনা ভোলাতে অরুণ-অনুরাগে
উদিল রবি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন