ফুরাবে না এই মালা গাঁথা মোর
ফুরাবে না এই ফুল
এই হাসি ঐ চাঁপার সুরভি
ভুল নহে, নহে ভুল।।
জানি জানি মোর জীবনের সঞ্চয়
রসঘন মাধুরীতে হবে মধুময়
তবে কেন আমার বকুল কুঞ্জে
বাঁশরি হইল আকুল।।
না- না- না- না।
কৃষ্ণাতিথিতে নাই যদি হাসে চাঁদ
ফুরাবে না মোর পূর্ণ রসের সাধ
যমুনার ঢেউ থাকুক আমার
আমি নাই দেখিলাম কূল।।
না- না- না- না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন