ঘুমায়েছে ফুল পথের ধূলায়
জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখী ধীরে গাহ গান
দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও।।
এখনো শুকায়নি চোখে তার জল,
এখনো আঁধারে হাসি ছলছল,
প্রভাত-রবি শুকায়ো না তায়
ধীরে কিরণে তাহার নয়নে চাও।।
সামলে পথিক ফেলিয়ো চরণ,
ঝরেছে হেথায় ফুলের জীবন,
ভুলিয়া দল না ঝরা পাতাগুলি
ফুল-সমাধি থাকিতে পারে হেথাও।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন