হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে।
রিনিঠিনি কলস-কাঁকনে কী কথা বলে।।
নেচে চলে চাঁপা-বরনা যেন ঝরনা
বাহু দোলাইয়া,
নয়ন-কুরঙ্গ জাগায় গো তরঙ্গ
নদীর জলে।।
এত রূপ লাখ চোখে ধরে না
তারে দেখি কী করে,
বিধি দিল দুটি আঁখি আমারে
তাহে হায় পলক পড়ে।
গ্রামের পথ চাহে তারে
ডাকে বাঁশি বন-পারে,
গিরি-দরি-নদী চাহে যারে
তাহারে চাহি কোন ছলে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন