ইরাণের বুলবুলি কি এলে
গোলাপের স্বপ্ন লয়ে সিন্ধু-নদীকূলে।
চন্দনের গন্ধে কবি
মিশালে হেনার সুরভি
তোমার গানে মরুভূমির দীর্ঘশ্বাস দুলে।।
কোন সাকীর আঁখির করুণা নাহি পেয়ে
মরুচারী হে বিরহী এলে মেঘের দেশে ধেয়ে।
হেথা কাজল আঁখি নিরখি
তৃষ্ণা তব জুড়াল কি
লালা ফুলের বেদনা ভুলিবে কি পলাশ ফুলে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈