জাগো দুস্তর পথের নব যাত্রী
জাগো জাগো!
ঐ পোহাল তিমির রাত্রি।
জাগো জাগো।।
দ্রিম দ্রিম দ্রিম রণ-ডঙ্কা
শোনো বোলে, নাহি শঙ্কা!
আমাদের সঙ্গে নাচে রণে-রঙ্গে
দনুজ-দলনী বরাভয়-দাত্রী।।
অসম্ভবের পথে আমাদের অভিযান,
যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।
আমরা সৃজিয়া যাই
নতুন যুগ ভাই,
আমরা নবতম ভারত-বিধাত্রী।।
সাগরের শঙ্খ ঘন ঘন বাজে,
রণ-অঙ্গনে চল কুচকাওয়াজে,
বজ্রের আলোকে মৃত্যুর মুখে
দাঁড়াব নির্ভীক উগ্র সুখে।
ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন