জাগো, জাগো, খোলো গো আঁখি।
নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী।
খোলো গো আঁখি।।
তোমার রাতের ঘুমে
রবির কিরণ চুমে,
বাঁধিল কানন-ভূমে
ফুলের রাখী।।
খোলো গো খোলো আঁখি।।
স্বপনে হেরিছ যারে
সে এল পূরব-দ্বারে,
বাতায়ন খুলি’ তারে
লহ গো ডাকি।
খোলো গো আঁখি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন