জাগো জাগো, রে মুসাফির
হয়ে আসে নিশিভোর।
ডাকে সুদূর পথের বাঁশি
ছাড় মুসাফিরখানা তোর।।
অস্ত-আকাশ-অলিন্দে ঐ পান্ডুর কপোল রাখি
কাঁদে মলিন ভোরের শশী, বিদায় দাও বন্ধু চকোর।।
পেয়েছিলি আশ্রয় শুধু, পাসনি হেথায় স্নেহ-নীড়,
হেথায় শুধু বাজে বাঁশি উদাস সুরে ভৈরবীর।
তবু কেন যাবার বেলা ঝরে রে তোর নয়ন-লোর।।
মরুচারী, খুঁজিস সলিল অগ্নিগিরির কাছে হায়,
খুঁজিস অমর ভালোবাসা এই ধরণীর এই ধূলায়।
দারুণ রোদের দাহে খুঁজিস কুঞ্জ-ছায়া স্বপ্ন-ঘোর।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন