যাহা কিছু মম আছে প্রিয়তম
সকলি নিয়ো হে স্বামী
যত সাধ আশা প্রীতি ভালোবাসা
সঁপিনু চিরণে আমি।।
পুতুল-খেলায় মায়ার ছলনায়
ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায়,
ভুলেছি সে খেলা, আজি অবেলা
তোমার দুয়ারে খামি।।
ধরে রাখি যারে আমার বলিয়া,
সহসা কাঁদায়ে যায় সে চলিয়া,
অনিমেষ-আঁখি তুমি ধ্রুবতারা
জাগো দিবস যামী।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন