ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কূলে
কে চঞ্চলা দিগঞ্চলা,
মেঘ-ঘন-কুন্তলা।
দেয় দোলা সে দেয় দোলা
পুব-হাওয়াতে বনে বনে দেয় দোলা।।
চলে নাগরি দোলে ঘাগরি,
কাঁখে বর্ষা-জলের গাগরি,
বাজে নূপুর-সুর-লহরি-
রিমিঝিম, রিম ঝিম, রিম ঝিম
চল-চপলা।।
দেয়ার তালে কেয়া কদম নাচে,
ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে,
এলায়ে মেঘ-বেণী কাল-ফণী
আসিল কি
দেব-কুমারী নন্দন-পথ-ভোলা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন