ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো,
সই লো দেখে আয়!
বঁইচি বনে বিরহে বাউরি বাতাস বহে এলোমেলো গো।।
(সে) আঁড়বাঁশি বাজায় আড়চোখে তাকায়,
তীর হানার ভঙ্গিতে ধনুক বাঁকায়,
কুমকুম পাহাড়ে তাহারে দেখে চাঁদ আঁউরে গেল গো।।
ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ হাসে কতই ছলে,
মৌরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে।
মৌটুসকীর মৌ ফেলে ভোমরা রয় তাকিয়ে,
গুরুজনের মত বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে,
আমলকি গাছের আড়ালে লুকিয়ে দেখি
দেখতে কি তা পেল গো।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন