যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।।
রাতের বিরহ যবে
প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে
গাহিবে পাখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।।
যেন অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি ঘুম ভাঙে মোর।
কবরীর মঞ্জরী
আঙিনায় রবে ঝরি,
সেই ফুল পায়ে দলি
এসো একাকী।
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈