জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
ডেকে যায় আজি তারা, চল রে সুমুখে চল।
পিছু পানে চেয়ে মিছে পড়ে আছি সব নীচে,
চাসনে রে তোরা পিছে অগ্র-পথিক দল।।
চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ,
বর্তমানের পানে মোদের চলবে অরুণ-রথ,
অতীত আজি পতিত রে ভাই, রচব ভবিষ্যৎ
স্বর্গ মোরা আনব, না হয় যাব রসাতল।।
রইব না পিছে পড়ে
অতীতের কঙ্কাল ধরে
বইবে নব জীবন-স্রোত
যৌবন-চঞ্চল।
বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে
বসিব সম আসনে গৌরব-উজ্জ্বল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন