যৌবন-সিন্ধু টলমল টলমল,
প্রেমের ইন্দু আকাশে ঝলমল।
হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়,
তরঙ্গ-রঙ্গে ছলছল ছলছল।।
অন্তর-মন্দির-বাসিনী আজি
আসিল আলোকে ফুল-সাজে সাজি,
নাচুনি ছন্দে চলে সে আনন্দে
মৃদুল মন্দে দুলায়ে বনতল।।
মল্লিকা অতসী ওঠে বনে বিকশি
তার তনু-চন্দন-গন্ধে
বাজে চুড়ি ও কঙ্কণ মণি-বন্ধে,
কোকিল কুহরে কুহু অবিরল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন