কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি।
কি যাচে ও আঁখি বুঝিতে যে নারি।।
হৃদি প্রাণ মন
বিভব রতন
ডারিনু চরণে, লহ পথ-চারী।।
দুয়ারে মোর নিতি গেয়ে যায় যে গীতি
নিশিদিন বুকে বেঁধে তারি স্মুতি,
কি দিয়ে এ ব্যথা নিবারিতে পারি।।
মিলন বিরহ
যা চাও প্রিয় লহ,
দাও ভিখারিনী-বেশ
দাও ব্যথা অসহ,
মোর নয়নে দাও তব নয়ন-বারি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন