কেন আন ফুল-ডোর
আজি বিদায়-বেলা।
মোছো মোছো আঁখি-লোর
যদি ভাঙিল মেলা।।
কেন মেঘের স্বপন
আন মরুর চোখে,
ভুলে দিয়ো না কুসুম
যারে দিয়েছ হেলা।।
আছে বাহুর বাঁধন
তব শয়ন-সাথী,
আমি এসেছি বাঁধন
আমি চলি একেলা।।
যবে শুকাল কানন
এলে বিধুর পাখি,
লয়ে কাঁটা-ভরা প্রাণ
একি নিঠুর খেলা।।
যদি আকাশ-কুসুম
পেলি চকিতে কবি,
চলো চলো মুসাফির,
ডাকে পারের ভেলা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন