কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ও কে।।
গভীর নিশীথের কন্ঠ জড়ায়ে
শ্রান্ত কেশভার গগনে এলায়ে
হারানো প্রিয়া মোর এলো কি লুকায়ে
আমার একা-ঘরে ম্লান আলোকে।।
গঙ্গায় তারি চিতা নিভেছে কবে,
মোর বুকে সেই চিতা আজো জ্বলে নীরবে।
স্মৃতির চিতা নিভেছে কবে
নিভিবে না বুঝি আর
কোন সে জনমে কোন সে লোকে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন