খর রৌদ্রের হোমানল জ্বালি
তপ্ত গগনে জাগি।
রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী।।
সহসা কখন বৈকালি ঝড়ে
পিঙ্গল মম জটা খুলে পড়ে,
যোগী শঙ্কর প্রলয়ঙ্কর
জাগে চিত্তে ধেয়ান ভাঙি।।
শুষ্ক কণ্ঠে শ্রান্ত ফটিকজল,
ক্লান্ত কপোত কাঁদায় কানন-তল,
চরণে লুটায় তৃষিতা ধরণী
আমার শরণ মাগি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈