কোকিল, সাধিলি কি বাদ।
নিশি অবসান হল
না মিটিতে সাধ।।
মিলনের মোহ কেন
ডাকিয়া ভাঙিলি হেন,
তুই রে সতিনী যেন
চন্দ্রাবলীর ফাঁদ।।
সার নিশি অভিমানে
চাহিনি শ্যামের পানে,
জেগে দেখি কুহু-তানে-
নাহি শ্যাম চাঁদ।।
ননদিনি কুটিলা কি
পাঠায়েছে তোরে পাখি,
সুখের বাসরে ডাকি
আনিলি বিষাদ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন