কোন দূরে ও কে যায় চলে যায়
সে ফিরে ফিরে চায়
করুণ চোখে।
তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায়,
তারে দেখেছি কোথায় যেন সে কোন্ লোকে।।
শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী,
তারি বার্তা আসে নব মধু-মাসে,
পলাশ আশোকে।।
কৃষ্ণচূড়া তার মালা লুটায়
চৈত্র-শেষে বনের ধূলায়।
কান্না-বিধুর
তার ভৈরবী সুর
প্রভাতী তারায় অশ্রু ঘনায়।
চির-বিরহী চিনি ওকে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন