কোথায় তুই খুঁজিস ভগবান
সে যে রে তোরই মাঝে রয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যায় পাহাড়-জঙ্গলময়
সে যে রে তোরি মাঝে রয়।।
আঁখি খোল ইচ্ছা-অন্ধের দল
নিজেরে দেখ রে আয়নাতে,
দেখিবি তোরই এই দেহে,
নিরাকার তাঁহার পরিচয়।।
ভাবিস তুই ক্ষুদ্র কলেবর
ইহাতেই অসীম নীলাম্বর,
এ দেহের আধারে গোপন
রহে সে বিশ্ব চরাচর,
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়।।
এই তোর মন্দির মসজিদ
এই তোর কাশী বৃন্দাবন,
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন!
এই তোর মক্কা-মদিনা,
জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন