কত সে জনম কত সে লোক
পার হয়ে এলে হে প্রিয় মোর।
নিভে গেছে কত তপন চাঁদ
তোমারে খুঁজিয়া হে মনোচোর।।
কত গ্রহে, প্রিয়, কত তারায়
তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়!
চাহ এ নয়নে, হেরিবে তায়
সে দূর স্মৃতির স্বপন-ঘোর।।
হারাই হারাই ভয় সদাই
বুকে পেয়ে বুক কাঁপে গো তাই,
বারেবারে মালা গাঁথিতে চাই
বারেবারে ছিঁড়ে মিলন-ডোর।।
মিলনের ক্ষণ স্বপন প্রায়
হে প্রিয়, চকিতে মিলায়ে যায়,
শুকাল না মোর আঁখি-পাতায়
চির-অভিশাপ নয়ন-লোর।।
আজও অপূর্ণ কত সে সাধ,
অভিমানী, তাহে সেধো না বাদ!
না মিটিতে সাধ, স্বপন-চাঁদ,
মিলনের নিশি কোরো না ভোর।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব