কত খুঁজিলাম নীল কুমুদ তোরে।
আছে নীল জল শুন্যে সরসী ভরে।।
উঠেছে আকাশে চাঁদ, ফুটেছে তারা,
আছে সব, একা মোর কুমুদ-হারা।
অভিমানে সে কি গিয়াছে ঝরে।।
বিল ঝিল খুঁজি নাই সে যে হায়,
হৃদয় শুধায় চোখে, কোথায় কোথায়।
ঘুমায়ে আছে সে কি আছে লুকায়ে,
সোঁদা মাথা এলোচুল গেল শুকায়ে
নদীরে শুধাই- জল যায় যে সরে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব