মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবী।
বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী।।
ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে,
বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ লয়ে;
মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে;
মলিন দুনিয়ায় আনিলে তুমি সে বেহেশতি ছবি।।
পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা,
নিশান ছিল হাতে ‘লা শরীক আল্লাহ্’ লেখা;
গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা,
বহিল খুশির তুফান, উদিল পুণ্যের রবি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন