মাতল গগন-অঙ্গনে ঐ
আমার রণ-রঙ্গিণী মা।
সেই মাতনে উঠল দুলে
ভূলোক দ্যুলোক গগন-সীমা।।
আঁধার-অসুর-বক্ষপানে
অরুণ আলোর খড়গ হানে,
মহাকালের ডম্বরুতে
উঠল বেজে মা’র মহিমা।।
সৃষ্টিপ্রলয় যুগল নূপুর
বাজে শ্যামার যুগল পায়ে,
গড়িয়ে পড়ে তারার মালা
উল্কা হয়ে গগন-গায়ে।
লক্ষ গ্রহের মুণ্ডমালা দোলে গলে দোলে ঐ,
বজ্র-ভেরির ছন্দ-তালে নাচে শ্যামা তাথৈ থৈ!
অগ্নি-শিখায় ঝলকে ওঠে
খড়গ-ঝরা লাল শোণিমা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন