মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা।
কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা।।
মেঘ-নটীর নূপুর
ঐ বাজে ঝুমুর ঝুমুর,
শীর্ণা-তনু ঝর্না তরঙ্গ-উতরোলা।।
ফুল-পসারিণী ঐ দুলিছে বনানী,
বিনিমূলে বিলায় সে সুরভি, ফুল ছানি।
আজ ঘরে ঘরে ফুল-দোল সব বন্ধ দুয়ার খোলা।।
জলদ-মৃদঙ বাজে
গভীর ঘন আওয়াজে,
বাদলা-নিশীথ দুলে ঐ তিমির-কুন্তলা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন