মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী।
মুখে তাহার পড়ুক কালি
(মাকে) কালো বলে যে দেয় গালি।।
মায়ের অমন রূপ কি হারায়?
(সে যে) ছড়িয়ে আছে চন্দ্র-তারায়,
মায়ের রূপের আরতি হয়
নিত্য সূর্য-প্রদীপ জ্বালি।।
ভৈরবেরে বরণ করে উমা হল ভৈরবী,
মা অভিমানে শ্মশানবাসী শিবের জটায় জাহ্নবী!
পার্বতী মোর পাগলি মেয়ে
চণ্ডী সেজে বেড়ায় ধেয়ে,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হল মা’র রূপের ডালি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন