মন কার কথা ভেবে এমন উদাস করে।
দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে
জেগে তায় মনে নাহি পড়ে।
কবে সে ভোর-বেলাতে
গেছিলাম ফুল কুড়াতে,
পথে কার নয়ন-ফণী দংশিল বুকের ‘পরে!
আজি কি সেই চাহনির বিষের জ্বালা
উঠিল ব্যাথায় ভরে।।
মনে করিতে তারে শিহরি উঠি ভয়ে,
ভুলিতে গেলে আরও ব্যথা বাজে হৃদয়,
এমনই করে কি গো বন-মৃগ
মরুতে ছুটে মরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ সেলিম রেজা বাপ্পী
শুভ জন্মদিন! 🎈