মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।
হে রূপকুমার। ঘুমিয়েছিলাম, সেদিন জাগিনি।।
যেন আধোঘুমের ঘোরে
দেখেছিলাম চুরি করে-
চাইতে গিয়ে চোখের জলে চাইতে পারিনি।।
তন্দ্রা আমার টুটল তবু শরম ভরে
(হে) চির-চাওয়া! পারিনি কো ডাকতে আদরে।
চেয়ে চেয়ে আমার পানে
চলে গেলে অভিমানে,
(তোমার) পথের ধূলি হইনি কেন হতভাগিনি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন