নীল সরসীর জলে চতুর্দশীর চাঁদ ডোবে
আর উঠে গো।
এলোকেশে ঢেউয়ে জড়াজড়ি করে
পড়ে লুটে গো।।
নীল শাড়ি-বিজড়িত কিশোরী
কলসী লয়ে ফেরে সাঁতরি।
চাঁদ ভেবে মুদিত কুঁড়ি,
হেসে ওঠে ফুটে গো।।
সরসীর পড়শী পলাশ পারুল
সুরভিত সমীরণ হাসিয়া আকুল।
কলসে কঙ্কনে রিনিঝিনি সুর-
বাজে জল-তরঙ্গে সজল বিধুর
কমলিনী হরষে ঢলে পড়ে
পরশে অধরপুটে গো।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন