নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা।।
তোমার ঐ কেশের সুবাস ফুলবন করিছে উদাস,
কুসুম ভুলিয়া মলয় ও-কেশে করিছে খেলা।।
লুটায়ে পড়ে ফুলদল পরিবে বলিয়া খোঁপায়,
চলিবে বলি পথতল ফুলেরা পরাগে রাঙায়,
ও-পায়ে আলতা হতে চায় রঙিন্ গোধূলি-বেলা।।
‘চলিয়া যেওনা যেওনা’- বলি লতারা চরণে জড়ায়,
টানিছে কন্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়,
আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন