নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও!
ফুলের বনে ঘুমায় কন্যা, তাহারে জাগাও।।
মউ টুসটুস মুখখানি তার ঢেউ-খেলানো চুল
ভোমরার ঝাঁক-ঘেরা যেন ভোরের পদ্ম-ফুল!
হাসিতে তার মাঠের সরল বাঁশির আভাস পাও।।
চাঁপা ফুলের পুতলি-ঘেরা চাঁপা রঙের শাড়ি,
তারেই দেখতে আকাশ-গাঙে চাঁদ দেয় রে পাড়ি।
(তার) একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও।।
ধীরে ধীরে জাগাইয়ো তায়
ঝরা-কুসুম ফেলিয়া গায়
জাগলে কন্যা যেন রে মোর পত্রখানি দাও।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন