নমো নম রাম-খুঁটি।
তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি।।
তুমি নির্বিকার হে পরম পুরুষ
আপনাতে আছ আপনি বেহুঁশ,
তব বাঁধন ছিঁড়িতে বৃথা টানাটানি
বৃথা মাথা কুটোকুটি।।
আইন কানুন আচার বিচার
বিধি ও নিষেধ স্ত্রী পরিবার,
শত রূপে তুমি জগৎ মাঝার
চাপিয়া আছ যে টুঁটি।।
কত রূপে তব লীলার প্রকাশ
কভু হও খুঁটো কভু হও বাঁশ,
কভু হাড়ি-কাঠ কভু ঘানি-গাছ
ঘোরাও ধরিয়া ঝুঁটি।।
কখনও পাঁচনি-রূপে পিঠে পড়ো,
কখনও জোয়াল-রূপে কাঁধে চড়ো,
কখনও কঞ্চি বাঁশ চেয়ে দড়
কভু গুঁতো কভু লাঠি।
ঠুঁটো ত্রিভঙ্গ হে প্রভু তোমার
ভয়ে মোরা গুটিসুটি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন