ও মন চল অকুল পানে
মাতি হরিপ্রেম-গুণগানে।
নদী যেমন ধায় অকূলে
কূল যত তায় টানে।।
তুই কোন পাহাড়ে ঠেকলি এসে
কোন পাথারের জল,
হরির প্রেমে গলে এবার
সেই অসীমে চল,
তুই স্রোতের বেগে দুলবি রে
কূল বাধা যদি হানে।।
কুলু কুল কুলুকুলু হরিগুণ-গান
গাইবি অবিরল,
আর দুই কূলে প্রেম-ফুল ফুটায়ে
করবি রে শ্যামল,
যত তাপিত প্রাণ হবে শীতল
তোর জলে সিনানে।।
এ পারের সব যাত্রী যাবে
তোর বুকে ওপারে,
তোর কূলে শ্যাম বাজিয়ে বাঁশি
আসবে অভিসারে,
শ্যামের ছবি ধরবি বুকে
মাতবি প্রেম-তুফানে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন