ওগো প্রিয়তম! এত প্রেম দিয়ো না গো, সহিতে পারি না আর।
তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার?
তোমার প্রেমের বন্যায় বঁধু হায়!
দুই কূল মোর ভাঙিয়া ভাসিয়া যায়,
আমি নিজেরে হারাতে চাহিনি বন্ধু
দিতে চেয়েছিনু হার।।
তুমি চাহ বুঝি তুমি ছাড়া আর রহিবে না মোর কেউ,
তাই কি পরানে তুফান তোল গো, এত রোদনের ঢেউ?
দেহ ও মনের সীমা ছাড়াইয়া মোরে,
কোথা নিয়ে যেতে চাও মোর হাত ধরে?
বলো, কোন মধুবনে শেষ হবে বঁধু আমাদের অভিসার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন