ঐ ঘর-ভুলানো সুরে
কে গান গেয়ে যায় দূরে।
তার সুরের সাথে সাথে
মোর মন যেতে চায় উড়ে।।
তা’র সহজ গলার তানে
সে ফুল ফোটাতে জানে,
তারি সুরে ভাটির টানে
নব জোয়ার আসে ঘুরে।।
তার সুরেরি অনুরাগে
বুকে প্রণয়-বেদন জাগে,
বনে ফুলের আগুন লাগে,
ফুল সুধায় ওঠে পুরে।।
বুঝি সুর-সোহাগে ওরি,
পায় যৌবন কিশোরী,
হিয়া বুঁদ হয়ে গো নেশায়
তারি পায়ে পায়ে ঘুরে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন