অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।
নীরবে হেসে গাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি।।
রাস-বিলাসিনী আমি আহিরিনি
শ্যামল কিশোর রূপ শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি! কোথা গিরিধারী।।
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা
হে শিব সুন্দর, বাঘছাল পরিহর, ধরো নটবর বেশ পরো নীপমালা।।
নব মেঘ-চন্দনে ঢাকি অঙ্গজ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি
পার্বতী নহি আমি, আমি শ্রীমতী,
বিষাণ ফেলিয়া হও বাঁশরিধারী।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন